শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১০:০৬ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ হরিণাকুন্ডুতে সড়ক দূর্ঘটনায় নারী নিহত

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের হরিণাকুন্ডুতে লাটাহাম্বা (স্থানীয় ইঞ্জিনচালিত বালি ও মাটি টানা গাড়ি) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিল্পী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) বেলা ১২ টার দিকে শহরতলির ফলসি গ্রামে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

[৩] নিহত শিল্পী খাতুন উপজেলার ফতেপুর গ্রামের মৃত. বজলুর রহমানের মেয়ে। নিহতের ভাই স্কুল শিক্ষক আব্দুল মান্নান জানান, তার বোন সোমবার সকালে মেয়ের জামাই বাড়ি থেকে তার বাসায় বেড়াতে আসেন। পরে ছেলে শিশিরের সাথে মোটরসাইকেলযোগে স্বামীর বাড়ি বিন্নি গ্রামে যাচ্ছিলেন। পথে ফলসি নামক স্থানে সড়কের ওপর সামনে থেকে আসা একটি স্থানীয় ইঞ্জিনচালিত যান  তাদের ধাক্কা দেয়।

[৪] নিহতের ছেলে শিশির জানান, তিনি মোটরসাইকেলযোগে মাকে নিয়ে নানাবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। শহরতলির ফলসি নামক স্থানে সড়কে সামনে থেকে একটি দ্রুতগতির লাটাহাম্বা গাড়ি তাদের ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তার একপাশে পড়ে যান। তার মা রাস্তার ওপরে লুটিয়ে পড়েন।

[৫] এসময় ওই গাড়িটি তার মায়ের ওপর দিয়ে চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, নিহতের মাথায় প্রচন্ড আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।

[৬] হরিণাকুন্ডু থানার পরিদর্শক (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সম্পাদক: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়