শিরোনাম
◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মার পানি বিপদসীমার ওপরে, ফেরি চলাচল ব্যাহত

ডেস্ক রিপোর্ট : পদ্মার পানি রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতের কারণে ফেরিগুলোকে চলতে হচ্ছে খুব সাবধানে ধীর গতিতে। ফলে নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দিগুণ সময় লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই রুটে বর্তমানে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। যে কারণে পদ্মায় ফেরি পারাপার ব্যাহত হলেও ঘাট এলাকায় তেমন ভোগান্তি নেই।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, পদ্মার পানি রাজবাড়ীর-দৌলতদিয়া পয়েন্টে ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার কমে বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়