শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ বছরের বেশি বয়সীদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সিরাজুল ইসলাম: [২] সংস্থাটি বলছে, প্রাপ্তবয়স্কদের মতো কিশোর-কিশোরীরাও একইরকমভাবে কীভাবে অন্যকে সংক্রামিত করতে পারে। এর প্রমাণও তুলে ধরেছে সংস্থাটি। বিবিসি

[৩] সংস্থাটি বলছে, শিশুকিশোরা বিশেষ করে সামাজিক দুরত্ব বজায় না রাখতে পারলে বা সংক্রমিত এলাকায় গেলে অবশ্যই তাদের মাস্ক ব্যবহার করা উচিত। ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের মাস্ক পরার ক্ষেত্রে বড়দের তদারকি করার পরামর্শ দেয়া হয়েছে। অনেক শিশু মাস্ক পরে অস্বস্তিবোধ করতে পারে। কিন্তু যেসব স্থানে সংক্রমণের ঝুঁকি বেশি সেখানে বড়দের দায়িত্ব হবে ছোটদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা। ৫ বছরের কম বয়সীদের মাস্ক পরার বাধ্যবাধকতা নেই।

[৪] ১২ বছরের বেশি বয়সীদের স্কুলে মাস্ক পরতে হবে কি না, সে বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা নেই। তবে ধারণা করা হচ্ছে, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাস্ক ব্যবহার শ্রেণিকক্ষের একটি বৈশিষ্ট্য হয়ে উঠতে পারে।

[৫] জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্য অনুসারে, এ পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ৮ লাখেরও বেশি মানুষের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়