শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে চেক ডিজঅনার মামলায় এনজিওকর্মী গ্রেপ্তার

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে চেক ডিজঅনার মামলায় রবীন্দ্র কুমার সিংহকে (৫০) নামে এক এনজিও কর্মীকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার (২১ আগষ্ট) রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ঘোড়ামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রতারক রবীন্দ্র কুমার সিংহ ঘোড়ামারা গ্রামের ধনঞ্জয় সিংহের ছেলে। তিনি এনজিও সংস্থা হীড বাংলাদেশের যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের যক্ষা নিয়ন্ত্রণ সহকারী হিসেবে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

[৩] জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগান এলাকার মৃত হরি কৈরীর ছেলে বিকাশ কৈরীর নিকট ব্যবসা করার কথা বলে ৩ লাখ ৫০ হাজার টাকা ধার নেন এনজিও কর্মী রবীন্দ্র কুমার সিংহ। পরে দেনাদার রবীন্দ্র কুমার সিংহ পাওনাদারকে সময় মত টাকা দিতে না পেরে একটি চেক দেন। পরে উক্ত চেকটি সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় প্রত্যাখান হয়। এ ঘটনায় পাওনাদার বিকাশ কৈরী বাদী হয়ে মৌলভীবাজার আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় শুক্রবার রাতে রবীন্দ্র কুমার সিংহকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রবীন্দ্র কুমার সিংহকে শনিবার (২২ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

[৪] কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়