শিরোনাম
◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাস্পিয়ন্স লিগ জিতে ফ্রান্সের হয়েও ইতিহাস গড়তে চান এমবাপে

স্পোর্টস ডেস্ক: [২] প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে। শিরোপা জিততে পারলে ফরাসি ক্লাবটির ইতিহাসে চিরস্থায়ী আসন পেয়ে যাবেন কিলিয়ান এমবাপে। সেই লক্ষ্য পূরণ করার সঙ্গে সঙ্গে আরও একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান এই তরুণ স্ট্রাইকার।

[৩] তার দীর্ঘদিনের লালিত আকাক্সক্ষা কী? উত্তরে এমবাপে বলেছেন, ফ্রান্সের কোনো দলের হয়ে ইউরোপের সেরা ক্লাব আসরের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করা।

[৪] খোলাসা করা যাক বিষয়টা। বায়ার্ন মিউনিখ ও পিএসজির মধ্যকার ফাইনাল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ৬৫তম আসরের পর্দা নামছে আজ রোববার রাতে। কিন্তু এখন পর্যন্ত মাত্র একটি ফরাসি ক্লাব জিততে পেরেছে এই প্রতিযোগিতার শিরোপা। সেটাও ২৭ বছর আগে।

[৫] ১৯৯৩ সালে নতুন আদলের প্রতিযোগিতার (এর আগ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ পরিচিত ছিল ইউরোপিয়ান কাপ নামে) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অলিম্পিক মার্সেই। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়েছিল এসি মিলানকে।

[৬] পঞ্চম ফরাসি ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। শেষ আটে আতালান্তা ও শেষ চারে আরবি লাইপজিগকে হারিয়েছে তারা। শিরোপা জয়ের পথে তাদের বাধা এখন কেবল জার্মান পরাশক্তি বায়ার্ন।

[৭] ফাইনালের রোমাঞ্চ ও উত্তেজনার মাঝে ২১ বছর বয়সী এমবাপে অবশ্য নির্ভার থাকার চেষ্টা করছেন। শিরোপা জিতে পিএসজির পাশাপাশি ফ্রান্সের হয়েও ইতিহাস গড়ার দিকে নজর তার।

[৮] গণমাধ্যমের কাছে এমবাপে বলেছেন, এই কারণেই (ইতিহাস গড়তে) আমি এখানে (পিএসজিতে) এসেছি। আমি সবসময় বলেছি যে, আমি আমার দেশের জন্য ইতিহাস গড়তে চাই। এটা একটা সুযোগ। ২০১৭ সালে এসেছি আমি। এরপর আমরা বেশ কয়েকটি হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছি। কিন্তু এখন আমরা ফাইনালে। এটা প্রমাণ করে যে, আমরা হাল ছাড়িনি।

[৯] তিনি বলেন, ফরাসি ক্লাবের হয়ে (চ্যাম্পিয়ন্স লিগ) জেতা আমার জন্য অনেক বড় একটা পুরস্কার হবে। এখানে আসার সময় এই লক্ষ্য নির্ধারণ করেছিলাম। জয় পাওয়াটা হবে অবিশ্বাস্য। একটা ফরাসি ক্লাবের জন্য বিশাল অর্জন হবে এটা।

[১০] ২০১৮ সালের বিশ্বকাপ জিতে ফ্রান্সের ইতিহাসের অংশ এরই মধ্যে হয়ে গেছেন এমবাপে। রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন তিনি। - ডেইলি স্টার

 

  • সর্বশেষ