শিরোনাম
◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবীন্দ্রনাথকে নিয়ে প্রবন্ধ: নোটিশের জবাব দিলেন সিরাজুল ইসলাম

নূর মোহাম্মদ: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রোববার লিগ্যাল নোটিশের জবাব পাঠান। সেইসঙ্গে নোটিশটি প্রত্যাহারও চেয়েছেন তিনি।

[৩] ১৬ আগস্ট ওই নোটিশটি পাঠিয়েছিলেন মুহম্মদ মাহবুব আলম নামে এক ব্যক্তি। জবাবে বলা হয়, ‘রবীন্দ্রনাথ কেন জরুরি’ শীর্ষক প্রবন্ধটি গত ৭ আগস্ট একটি পত্রিকায় প্রকাশিত হয়। ওই প্রবন্ধে লেখকের নিজস্ব মতামতের প্রতিফলন ঘটেছে। এই মত প্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত এবং অপরকে হেয় করার কোনো উপাদান ছিল না। এরপরও উদ্দেশ্য প্রণোদিত আইনি নোটিশ প্রেরণ করে সাংবিধানিক অধিকারে অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে।

[৪] জবাব প্রাপ্তির সাতদিনের মধ্যে লিখিতভাবে লিগ্যাল নোটিশ প্রত্যাহার করার বিষয়ে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক, অবমাননাকর ও বেআইনি নোটিশ প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায়, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জবাবে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়