শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৩০ সেপ্টেম্বরের মধ্যেই দিতে হবে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়: ভারতীয় সুপ্রিম কোর্ট

আসিফুজ্জামান পৃথিল : [২] বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সিবিআই বিশেষ আদালতে শুনানি চলছে। আগামি ৩০ সেপ্টেম্বরের মধ্যে রায় দিতে সেই আদালতকে নির্দেশ দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। এর আগে ৩১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন আদালত। হিন্দুস্তান টাইমস

[৩] কিন্তু লক্ষ্নৌ এর সেই আদালতের বিচারক এসকে যাদব আরও সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন। সূত্রের খবর, ২০১৭ সালে সুপ্রিম কোর্ট ওই আদালতকে প্রতিদিন শুনানির মাধ্যমে দু'বছরের মধ্যে শেষ করতে নিষ্পত্তি নির্দেশ দিয়েছিলেন। এনডিটিভি

[৪] এদিকে এদিনের নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছেন, বিশেষ বিচারক সুরেন্দ্র কুমার যাদবের আবেদন খতিয়ে দেখে আমরা আরও একমাস সময় বাড়ালাম। ৩০ সেপ্টেম্বর, ২০২০-এর মধ্যে এই মামলার রায় ঘোষণা করতে হবে।

[৫] এই মামলার অন্যতম অভিযুক্ত লালকৃষ্ণ আদভানি, মুরলীমনোহর জোশী, উমা ভারতী। বাবরি মসজিদ ধ্বংসে ষড়যন্ত্র মামলায় তারা অভিযুক্ত। এদিকে, ২৪ জুলাই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বয়ান রেকর্ড করিয়েছেন আদভানি। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

[৬] ২৫ জুলাই উমা ভারতী এই মামলায় বয়ান রেকর্ড করেছেন। শেষবার ৪ আগস্ট এই মামলার শুনানি হয়েছে। তারপরের দিন অর্থাৎ গত ৫ আগস্ট অযোধ্যায় ধুমধাম করে আয়োজিত করা হয়েছে রামমন্দিরের ভূমিপূজার অনুষ্ঠান। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়