শিরোনাম
◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক ◈ ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ◈ কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা: ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি ◈ দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া ◈ দ‌্য হানড্রেড ব‌লের খেলায় পাকিস্তানের উসমান ও আবরার 

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত
আপডেট : ২৩ আগস্ট, ২০২০, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকবাজারে লিফলেটসহ আল্লাহর দলের দুই সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর চকবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, হানিফ হোসেন (৩১) ও জামাল বেপারী (৩০)।

[৩] শুক্রবার রাতে হরনাথ ঘোষ রোডে সরকার বিরোধী লিফলেট বিরতণকালে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ‘এদেশে নারী নেতৃত্ব মানি না, মানব না। মতিন মেহেদীর নেতৃত্বে কোরআনের আলোকে আল্লাহর সরকার প্রতিষ্ঠায় মুক্তির একমাত্র পথ’ লেখাসহ আরও অন্যান্য লেখা সম্বলিত ১১৪ লিফলেট ও একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে।

[৪] র‌্যাব-১০ এর সিপিসি-৩ এর কোম্পানী কোমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির লিফলেট তৈরি ও প্রচার কাজে সক্রিয়ভাবে জড়িত। তারা সংগঠনের অপর এক সদস্য মিনহাজের মাধ্যমে এই কাজে উদ্বুদ্ধ হয়েছে। মিনহাজকে উগ্রবাদী ও ধর্মীয় উস্কানিমূলক কর্মকাÐের কারণে গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। গ্রেপ্তারকৃতরা গণতন্ত্রমনা জনসাধারণের কাছে বিভিন্ন প্রকার লিফলেট বিতরণের মাধ্যমে নাশকতা সৃষ্টির উদ্যোগ, জননিরাপত্তা বিঘœ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টির চেষ্টা করছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়