শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে ৮৩ জনের কোভিড শনাক্ত

জুয়েল বড়ুয়া: [২] চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নুতন কর আরো ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৬১ জন ও ২২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৩৮৭ জনে।

[৩] শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরীতে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন ৪৭ জন সুস্থ হয়েছেন।

[৪] সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯ জন, শেভরণ ল্যাবে ১৩ জন। তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে কারো করোনা শনাক্ত হয়নি।

[৫] ডা. সেখ ফজলে রাব্বি আরো বলেন, শুক্রবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৬৬৮ টি। এর মধ্যে ২৪২ টি বিআইটিআইডিতে, ১৭২ টি চমেকে, ১২৪ টি চবিতে, ৭৪ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৫১ টি শেভরণ ল্যাবে এবং ৫ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

[৬] উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২২ জনের মধ্যে আনোয়ারার ১, পটিয়ার ১, রাউজানের ৫, ফটিকছড়ির ৮, হাটহাজারীর ৫, মিরসরাইয়ের ১ ও সীতাকুণ্ডের ১ জন রয়েছেন।

[৭] শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ২৬১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৮৬৬ জন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ