শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৯:২৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আসছে ‘স্পাইডার-ওম্যান’

ডেস্ক রিপোর্ট : ‘ক্যাপ্টেন মারভেল’ (২০১৯) ও ‘ব্ল্যাক উইডো’র (২০২০) পর নারীকেন্দ্রিক সুপার হিরোনির্ভর আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দিলো হলিউডের মারভেল স্টুডিওস।

শোনা যাচ্ছে, এবার মাকড়সা-মানবী তথা স্পাইডার-ওম্যানকে বড় পর্দায় দেখতে পারবেন দর্শকরা।

নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটি পরিচালনা করবেন অলিভিয়া ওয়াইল্ড। ‘ট্রন: লিগ্যাসি’ (২০১০), ‘কাউবয়েস অ্যান্ড এলিয়েন্স’ (২০১১) ও ‘রাশ’ (২০১৩) ছবিগুলোর সুবাদে অভিনেত্রী হিসেবে তার পরিচিতি দুনিয়াজোড়া।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মাকড়সার ইমোজি শেয়ার করে পরোক্ষভাবে খবরটি জানিয়েছেন অলিভিয়া নিজেই।

ধারণা করা হচ্ছে, স্পাইডার-ওম্যানকে ঘিরেই তৈরি হবে ছবিটি। অনেকের অনুমান সে জেসিকা ড্রু। কারণ, মারভেল এন্টারটেইনমেন্টের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘গুপ্তচর, বেসরকারি গোয়েন্দা ও স্পাইডার-ওম্যান। জেসিকা ড্রু সম্পর্কে আমরা কী বলতে পারি? সত্যি বলতে সে সবই।’

পরিচালনায় অলিভিয়া ওয়াইল্ড পুরোপুরি আনাড়ি নন। গত বছর ‘বুকস্মার্ট’ নামের একটি কমেডি ছবি পরিচালনা করেন ৩৬ বছর বয়সী এই আমেরিকান তারকা। তার সঙ্গে মিলে এর চিত্রনাট্য লিখেছেন কেটি সিলভারম্যান। রাইটার্স গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে এজন্য মনোনয়ন পান তারা।

ইনস্টাগ্রামে একটি স্টোরিতে কেটিকে ট্যাগ করে অলিভিয়া লিখেছেন, ‘আবারও আমরা একত্রিত হলাম। খুব ভালো লাগছে।’
মারভেল কমিকসের জনপ্রিয় চরিত্র ‘স্পাইডার-ম্যান’কে কেন্দ্র করে নির্মিত সিরিজের স্বত্ব সনি পিকচার্সের দখলে। এর সবশেষ কিস্তি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ মুক্তি পায় গত বছর। বাংলা ট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়