শিরোনাম
◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও ◈ কোটচাঁদপুরে মালবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ ◈ পাকিস্তান থেকে আসা ২৮ টন বিট লবণ আটকাল চট্টগ্রাম কাস্টমস ◈ আরও দুটি গ্রিন কারখানা, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন কারখানার ৫৩টিই বাংলাদেশের ◈ চিকেনস নেকে কৌশলগত তৎপরতা বাড়াচ্ছে ভারত ◈ ৩০ বছর পর ইউরোপা লিগে চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা ◈ গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন চায় বাংলাদেশ, নতুন কাঠামোর ভাবনায় ভারত

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৭:২০ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরের মধ্যেই ঢাকার ৫ প্রকল্প শেষ করবে ভারত

ডেস্ক রিপোর্ট : আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে হঠাৎ করেই ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ১৮ আগস্ট ঢাকায় আসার প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন শ্রিংলা। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছে দেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ আগ্রহী মোদীর সেই বার্তাই দিয়েছেন শ্রিংলা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা অবহিত করেন, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত।

প্রকল্পগুলো হলো- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, রামপাল-মৈত্রী বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া-আগরতলা, চিলাহাটি-হলদিবাড়ি এবং খুলনা-মোংলা রেল সংযোগ।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ১৮ আগস্ট ঢাকায় আসেন হর্ষ বর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ২ মার্চ দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।বাংলানিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়