শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগ প্রেসিডিয়ামের শূন্য পদে আসতে পারেন যারা

ডেস্ক রিপোর্ট : করোনাকালেও থেমে নেই রাজনীতি। বেশির ভাগ কর্মসূচি অনলাইনে পালিত হলেও ধীরে ধীরে রাজনৈতিক কার্যক্রম বাড়ছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শূন্য পদগুলোতে কারা আসছেন তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষকরে প্রেসিডিয়ামের ফাঁকা পদ নিয়েই দলটির ভেতরে-বাইরে আগ্রহ সবচেয়ে বেশি।

একাধিক সূত্রে জানা গেছে, প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং মৎস্য ও পশু সম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আসতে পারেন। এ ছাড়া, সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের প্রার্থী নির্বাচনেও চমক দেখাতে পারে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২০ অনুচ্ছেদ অনুযায়ী, ‘দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সভাপতিমণ্ডলীর সদস্য সংখ্যা হবে ১৯ জন। ২০১৯ সালের ২১শে ডিসেম্বর দলের ২১তম জাতীয় সম্মেলনে একটি পদ ফাঁকা রেখে সভাপতিমণ্ডলীর ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।

এতে নতুন মুখ হিসেবে আসেন শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান। সম্প্রতি মোহাম্মদ নাসিম ও এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আরো দু’টি পদ শূন্য হয়।মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়