শিরোনাম
◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৭:৪৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৭:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় নতুন ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

প্রমথ রঞ্জন : [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৫ জন। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ পজিটিভ সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭১ জনে।

[৩] এর মধ্যে ২৯৭ জন সুস্থ্য হয়েছেন ও ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৭১ জন আইসোলেশনে ও আক্রান্তদের বাড়িতে চিকিৎসাধীনে রয়েছে।

[৪] কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুশান্ত বৈদ্য গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট ) রাতে এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, বুধবার (১৯ আগস্ট ) ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের মধ্যে কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামের ১ জন, হিরন ইউনিয়নের ১ জন, রাধাগঞ্জ ইউনিয়নের দেবগ্রামের ১জন, আমতলী ইউনিয়নের ১জন ও কোটালীপাড়া পৌরসভার বাগান উত্তর পাড় গ্রামের ১ জন সহ মোট ৫ জনের শরীরে গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।

[৫] আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তরা আইসোলেশনে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ