শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌কোনো দেশকে হামলা করার ইচ্ছা ইরানের নেই: রুহানি

ডেস্ক রিপোর্ট : কোনো দেশকে হামলা বা দখল করার ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা দিবসে এক ভার্চুয়াল ভাষণে এ কথা বলেন তিনি।

ইরান সম্প্রতি প্রতিরক্ষায় বেশ সাফল্য অর্জন করেছে। ইরান একের পর এক প্রতিরক্ষা শিল্পে উন্নতি করছে। এ ছাড়া রাডার ও ড্রোনের উন্নতির কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরানের সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরিসর মাত্র দুই বছরে ৩০০ কিলোমিটার থেকে এক হাজার কিলোমিটারে পৌঁছেছে; ইরান এই ইস্যুতে স্বাবলম্বী।

প্রতিরক্ষা বিভাগের প্রসংশা করে ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, দেশের আকাশপথ আগের চেয়ে অনেক বেশি নিরাপদ।

প্রতিবেশীদের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো দেশকে হামলা বা দখল করতে অথবা কোনো মানুষকে আঘাত দেওয়া ইরানের কোনো ইচ্ছা নেই। ইরান এই ক্ষমতা তার বন্ধুদেরও রক্ষা করতে ব্যবহার করবে।

এ সময় বিশ্বে সামরিক শক্তিতে তেহরান ১৪তম বলেও জানান ইরানি প্রেসিডেন্ট।
সূত্র: ইরনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়