শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে বিদ্যুৎ সংযোগ নিয়ে কৃষকের বসতবাড়িতে হামলায় আহত ১৫

কালকিনি প্রতিনিধি: [২] বিদ্যুৎ সংযোগ দেয়াকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে মো. রাসেল কবিরাজ (২৫) নামের একজন অসহায় কৃষকের বসতঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদের বাঁধা দিলে নারীসহ কমপক্ষে ১৫জন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

[৩] ভুক্তভোগী, সরেজমিন ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের কালাম কবিরাজের কৃষক ছেলে রাসেল কবিরাজের বসতঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন আসে। এতে বাঁধা প্রদান করেন একই বাড়ির প্রতিপক্ষ আজিত মাতুব্বর।

[৪] এ বিদ্যুৎ সংযোগের বিষয় নিয়ে উভয় পক্ষের মাঝে প্রথমে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায় আজিত মাতুব্বরের নেতৃত্বে মিঠুনসহ ৫-৭জন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে অসহায় কৃষক রাসেল কবিরাজের বসতঘরে হামলা চালায়। তাদের বাঁধা দিলে রাফিজা বেগম-(৫০), নাসরিন-(২০), আকলিমা-(২৫), রিফাত-(১৮), হারুন, শহিদ সরদার, রাসেল, রাজিয়া বেগম, ইতি আক্তার, লিলি, মিঠুনসহ কমপক্ষে ১৫জন আহত হন। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তিসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

[৫] ভূক্তভোগী রাসেল কবিরাজ বলেন, আমার ঘরে মিটার লাগাতে গেলে তাতে বাঁধা প্রদান করে আজিত মাতুব্বর। পরে এ বিষয় নিয়ে কথার কাটা-কাটির একপর্যায় তার লোকজন নিয়ে আমার বাড়িঘড়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।

[৬] এ বিষয় অভিযুক্ত আজিত মাতুব্বর বলেন, আমার জায়গার উপর দিয়ে তাদের মিটার লাগাতে দিবনা। কারন তাদের সাথে আমার জমি-জমা নিয়ে বিরোধ আছে।

[৭] এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়