শিরোনাম
◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৃত্যুর আগে তোমার ওই ছক্কাটা আরও একবার দেখতে চাই, ধোনিকে নিয়ে গাভাস্কারের স্মৃতিচারণ

এল আর বাদল : [২] ২০১১ বিশ্বকাপ ফাইনালে নুয়ান কুলশেখরাকে ওয়াংখেড়ের গ্যালারিতে ফেলে বিশ্বকাপ ঘরে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই শটটাই ভারতীয় ক্রিকেটের ‘আইকনিক শট’ হয়ে গিয়েছে। মৃত্যুর ঠিক আগে ধোনির মারা সেই শটটাই আরও একবার দেখতে চান ভারতের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাস্কার।

[৩] স্বাধীনতা দিবসের দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাহি। বিশ্বজয়ী অধিনায়কের অবসরের কথা ছড়িয়ে পড়তেই ক্রিকেটপাগল দেশ একটা ঘোরের মধ্যে চলে যায়। গাভাস্কারও হয়ে পড়েন আবেগপ্রবণ। ন’বছর আগের আইপিএলে ধোনির সঙ্গে তার সাক্ষাতের স্মৃতিচারণ করেন ‘লিটল মাস্টার’।

[৪] ২০১১ সালের বিশ্বকাপের কয়েকদিন পরেই হয়েছিল আইপিএল। তখনই ধোনির সঙ্গে মাঠে সাক্ষাৎ হয়েছিল গাভাস্কারের। আর ধোনিকে সামনে পেয়েই নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন সানি।

[৫] পুরনো সেই ঘটনার স্মৃতিচারণ করে গাভাস্কার বলেন, সেবার বিশ্বকাপের কয়েকদিন পরে হয়েছিল আইপিএল। চেন্নাই সুপার কিংসের প্রথম ম্যাচে আমি মাঠে ছিলাম। ধোনির সঙ্গে দেখা হয়ে যাওয়ায় আমি ওকে বলি, দেখো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমার হাতে যদি কয়েক মিনিট সময় থাকে, তাহলে তোমার মারা ওই শটটা আমি আরও একবার দেখতে চাইবো। কারণ ওই শটটা আমার খুব প্রিয়। ওই শটটা দেখে আমি হাসতে হাসতে পৃথিবী ছাড়তে চাই।

[৬] ধোনিকে ঠিক এই কথাগুলোই বলেছিলেন গাভাস্কার। দেশের কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে এমন আবেগপ্রবণ কথা শোনার পরে ধোনি আর কিছু বলতে পারেননি। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়