শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬টি পরমাণু বোমার ভয়ঙ্কর মার্কিনি যুদ্ধবিমানের মহড়া হতে পারে চীন সীমান্তে

ডেস্ক রিপোর্ট : লাদাখ সীমান্তে চীনা সৈন্যের আক্রমণাত্মক ভাবভঙ্গি দেখে এবার নড়েচড়ে বসল মার্কিন যুক্তরাষ্ট্র। চীনা আগ্রাসন রুখতে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমান U.S. Air Force B-2 stealth bombers মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। খবর নিউজ ১৮ এর।

জানা গেছে, মার্কিন এই যুদ্ধবিমান একসঙ্গে ১৬ টি পরমাণু বোমা নিয়ে উড়তে পারে। এই বিমান খুব তাড়াতাড়ি ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে ফ্লাইওভার মিশনে যোগ দিতে পারে। যুদ্ধের প্রস্তুতি ও যুদ্ধের রণনীতির অঙ্গ হিসেবে এই পদক্ষেপ হতে পারে মনে করছে ওয়াকিবহাল মহল।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রের খবর অনুযায়ী ভারত-যুক্তরাষ্ট্রের এই সংযুক্ত যুদ্ধ মহড়া হবে ইন্দো-চীন সীমান্তে। যার প্রস্তুতি চলছে দুই দেশেই। ভারতের প্রতি ভালবাসা ও মৈত্রী দেখাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। তার পাশাপাশি নিজেদের যুদ্ধবিমানের ক্ষমতাও পরীক্ষা করে দেখে নেবেন তারা।
বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়