শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বচ্ছতা, আন্তরিকতা ও একাগ্রতার সাথে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আনিস তপন : [২] বুধবার খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বর্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পসমূহের জুন, ২০২০ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

[৩] প্রকল্প পরিচালকদের উদ্দেশে প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলকে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করারর তাগিদ দেন।

[৪] এ সময় সচিব রওনক মাহমুদ বলেন, সরকারি অর্থ হিসেব করে যথাযথ বিধি-বিধান মেনে ব্যয় করতে হবে, যাতে একটি টাকাও অপচয় না হয়। কাজের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

[৫] সভায় ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বর্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের ১৯টি প্রকল্পের জুন, ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। ১৯টি প্রকল্পে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিলো ৫ শত ৫০ কোটি ৫ লক্ষা টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ৪ শত ৮০ কোটি ৫৯ লক্ষ টাকা। প্রাণিসম্পদ অধিদপ্তরের জুন, ২০২০ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন অগ্রগতির হার ৮৭ দশমিক ৩৭ ভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়