শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন নিয়ম আসছে মেসেঞ্জারে

জেরিন আহমেদ: [২] ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ইনস্টাগ্রামে বর্তমানে চালু থাকা ফিচারের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। ডিসেম্বর নাগাদ মেসেঞ্জারে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পক্ষ থেকে মেসেঞ্জারে নতুন প্রাইভেসি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করা হচ্ছে, যা ব্যবহারকারীকে পাঠানো বার্তা নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এছাড়া মেসেঞ্জার অ্যাপে নতুন সেটিংস পরীক্ষা চালাবে ফেসবুক। এতে মেসেঞ্জারে পছন্দ অনুযায়ী কল ও বার্তার আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারী।

[৩] ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির কাছ থেকে ফেসবুকে ছবি বা বার্তা পাঠিয়ে বিব্রত করা বন্ধ হবে এতে।
ফেসবুকের পক্ষ থেকে ‘অ্যাপ লক’ ফিচারটিও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। এতে মেসেঞ্জার চ্যাটে বাড়তি আরেক স্তরের নিরাপত্তা যুক্ত হবে।

[৪] এ পদ্ধতিতে মেসেঞ্জার চ্যাট লক করে রাখা যাবে। মেসেঞ্জারে ঢুকতে হলে ফেস বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এ ফিচারটি ইতিমধ্যে আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। শিগগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও এ সুবিধা যুক্ত হবে। সূত্র: টুডে নিউজ

  • সর্বশেষ