শিরোনাম
◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের ◈ ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদে‌শির মৃত্যু

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে ভর্তি হলেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা

ডেস্ক রিপোর্ট : গুরুতর অসুস্থ হয়ে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক ডাক্তার তৈয়বুর রহমান জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। তার কিডনি সমস্যাও দেখা দিয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মো. সেলিম জানান, তার দাদির হাত-পা ফুলে গেছে। তিনি সবার কাছে দোয়া চান। তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।

মঙ্গলবার হঠাৎ করে খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাওয়ায় তাকে দুপুরে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। ভোলার আলীনগর মৌটুপি গ্রামের মোস্তফা কামালনগরের বাড়িতে বড় ছেলে ও নাতিদের সঙ্গে থাকেন মালেকা বেগম।  ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়