শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে ১০ ফার্মেসিকে ২ লাখ টাকা জরিমানা

মিনহাজুল আবেদীন : [২] মঙ্গলবার জেলার দক্ষিণ সুরমা এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করা হয়।

[৩] অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।

[৪] অভিযানকালে দক্ষিণ সুরমা থানার মাদানী ফার্মেসিকে ৩৫ হাজার টাকা, পূজা ড্রাগ হাউস, জুয়েল ড্রাগ হাউস ও স্মৃতি মেডিসিনকে ৩০ হাজার টাকা করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৫] এছাড়া মজুমদার ফার্মেসি, জিত্রন ড্রাগ হাউস, পাল ফার্মেসি, সন্ধ্যা ফার্মেসি ও রুবেল ড্রাগ হাউসকে ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং নাহা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়