শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০, ১২:৩২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২০, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক: [২] আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৩ তম আসরের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

[৩] আগের ঘোষণা অনুযায়ী আজ (১৮ আগস্ট) আইপিএলে টাইটেল স্পন্সর নির্বাচনের সভা অনুষ্ঠিত হয়। যেখানে ভারতীয় বোর্ড অনলাইন গেমিং সংস্থা ড্রিম ইলেভেনকে এবারের আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে বেছে নেয়।

[৪] আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল এদিন জানান, ২২২ কোটি টাকার চুক্তিতে এই অনলাইন গেমিং সংস্থার সঙ্গে এবছর চুক্তি করা হয়েছে।

[৫] লাদাখ সীমান্তে দ্বন্দের জেরে চীনা পণ্য বর্জনের আন্দোলনের কারণে মুঠোফোন কোম্পানি ভিভোর সঙ্গে এ বছর সম্পর্ক ছিন্ন করে বিসিসিআই। ভিভোর সরে যাওযার পরই আইপিএলের টা-ই স্পন্সরের আহ্বান করা হয়। যেখানে ড্রিম ইলেভেন ছাড়াও টাটা গ্রুপ, রিলায়েন্স জিও, পতঞ্জলি, বাইজু’স ও আনঅ্যাকাডেমি টাইটেল স্পন্সর হতে আবেদন করেছিল।

[৬] উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএলের এবারের আসর। শেষ হবে ১০ নভেম্বর।
-আজকাল

  • সর্বশেষ