শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি: [২] লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্লাবন চন্দ্র (২৫) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজ বাড়ির পাশে উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহুলী গ্রামের একটি জামগাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত কলেজ ছাত্র প্লাবন চন্দ্র ওই গ্রামের হেমন্ত চন্দ্রের ছেলে। তিনি আদিতমারী সরকারী কলেজের স্নাতক শ্রেনীর ছাত্র ছিলেন।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, কলেজ ছাত্র প্লাবন চন্দ্র এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। প্রেমিকার সাথে তার বিয়ে দিতে পরিবারের কাছে দাবি করেন। কিন্তু তার প্রেমিকার সাথে বিয়ে দিতে পরিবার অপরাগতা প্রকাশ করে। এতে পরিবারের সাথে অভিমান করে সোমবার (১৭ আগস্ট) দিনগত মধ্যরাতে সকলের অগোচরে বাড়ির পাশে একটি জাম গাছের সাথে রশিতে ঝুলে আত্নহত্যা করেন প্লাবন।

[৫] মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্থানীয়রা তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরী করতে মরদেহ উদ্ধার করে।

[৬] ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরহাদ আলম মন্ডল বলেন, আত্নহত্যা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। উর্ধ্বতন কর্তপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়