শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার ঈদ পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যুক্তরাজ্য প্রতিনিধিঃ বিশ্বের ৪৮টি দেশে পরিচালিত প্রবাসীদের অধিকার ভিত্তিক সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১৭ আগষ্ট সোমবার দুপুর ১টায় ইস্ট লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে অনুষ্ঠানের সূচনা হয়ে পাশ্ববর্তী একটি হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার প্রধান সমন্বয়ক ফয়েজ উল্লাহ।

সমন্বয়ক সাইদুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও সিনিয়র সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার, বুলবুল সিদ্দিকী, এম এম রহমান শামীম, লন্ডন সমন্বয়ক খন্দকার সাইদুজ্জামান সুমন, বার্মিংহাম সিটি সমন্বয়ক শাওন আহমদ, অক্সফোর্ড সিটি সমন্বয়ক হাফেজ আব্দুল মুবিন, সহ সমন্বয়ক মাওলানা ফরিদ উদ্দিন। প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যক্রম বৃদ্ধি ও প্রবাসীদের অধিকার আদায়ে কার্যকর উদ্যোগ গ্রহনের আহবান জানিয়ে বক্তব্য রাখেন, আরিফুল মামুন, মোঃ দারা মিয়া, ফজলুর রহমান, মোঃ আলী হুসাইন, আবিদুল ইসলাম, কাজী হেমায়েত উদ্দিন মিশন, মান্না সিদ্দিকী, মোহাম্মদ সাইফুল্লাহ, মোঃ আসাদুজ্জামান চৌধুরী, আমজাদ হোসাইন, মোঃ ওসমান আলী ও মিলাদ হুসাইন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান সমন্বয়ক ফয়েজ উল্লাহর লেখা পড়া শেষে দেশে ফিরে যাওয়ার লক্ষ্যে প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এক ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়