শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গনার ব্যবহার আমাকে বিস্মিত করে: সোনাক্ষী

ডেস্ক রিপোর্ট : স্বজনপ্রীতি বিষয়টি বেশ বিতর্ক তৈরি করেছে সুশান্ত রাজপুত সিং-এর আত্মহত্যার পর। এ নিয়ে পরবর্তীতে বলিউডে দুই পক্ষ তৈরি হয়েছে। তবে কঙ্গনার নাম উঠে এসেছে একাধিকবার। বিতর্ক মন্তব্যের জন্য তিনি এখন সবার চোখেরবালি। ইত্তেফাক

স্বজনপোষণ ইস্যুতে নাম না করে এবার কঙ্গনাকে উল্লেখ করলেন সোনাক্ষী সিনহা। তার অভিযোগ এই শব্দ নিয়ে যিনি এত চর্চা করছেন, তার বোনই একের পর এক কাজ পাচ্ছেন। বলেছেন, ‘কঙ্গনার ব্যবহার আমাকে বিস্মিত করে। স্বজনপোষণ শব্দটা যিনি আমদানি করেছেন, যিনি এত চর্চা করে চলেছেন, তার বোন একের পর এক কাজ পাচ্ছেন। আমি সত্যিই মনে করি না বিষয়টিতে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে।’

শত্রুঘ্ন সিনহার মেয়ে হওয়ার দরুন বলিউডে ডেবিউ করতে যে কোনও নবাগতার থেকে খানিকটা সুবিধেজনক জায়গায় ছিলেন সোনাক্ষী , সে কথা গোপন করেননি তিনি। সোনাক্ষীর কথায় সেটাই যথেষ্ট নয়। বলিউডে জমি ধরে রাখতে গেলে শুধু তারকাদের ছেলে-মেয়ে হলেই হয় না, কঠোর পরিশ্রম করতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়