শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে দুই শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মঈন উদ্দীন: [২] অবশেষে চারঘাটে দুই শিশু কন্যা ধর্ষণ মামলার আসামি প্রান্তিক (১৬) কে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। রোববার দিনগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে সরদহ থানাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। গত শনিবার চারঘটের গোপাল পুর গ্রামের দুই শিশুকে ধর্ষণ করে একই এলাকার মৃত. আবুর ছেলে প্রান্তিক। এই ঘটনায় চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের হয়।

[৩] মামলা দায়েরের পর থেকে বিভিন্ন এলাকায় পুলিশ সন্ধান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে সরদহ থানাপাড়া এলাকায় মডেল থানার উপ-পরিদর্শক মুনছুর রহমান ও এএসআই হাবিবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী প্রন্তিককে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

[৪] এ ব্যাপারে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, মামলা দায়েরের পর থেকে আসামি গ্রেপ্তার করতে মাঠে নামে পুলিশ। অবশেষে সরদহ থানাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ