শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতার দায়ে খালেদা জিয়ারও বিচার করতে হবে : মাইনুল হোসেন

সমীরণ রায়: [২] যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধু হত্যাকারীদের পৃষ্ঠপোষকতায় দায়ে জিয়াউর রহমানের সঙ্গে তার স্ত্রী খালেদা জিয়ার বিচারের বিষয়টি এখন সাধারণ মানুষের দাবিতে পরিণত হয়েছে। যুবলীগের প্রতিটি নেতাকর্মী জনগণের এই দাবির সঙ্গে রাজপথে সজাগ দৃষ্টি রাখবে ।

[৩] তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের নামে পাকিস্তানের সঙ্গে গুপ্তচরবৃত্তি করেছেন। তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী করেছেন।

[৪] তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। দলটি শান্তিতে বিশ্বাস করে না। তারা সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এরই অংশ হিসেবে ২০০৪ সালের ১৭ আগস্ট তাদের মদদে সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে ।

[৫] সোমবার রাজধানীর ফার্মগেটে ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ