শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইগাতীতে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর ছাত্রী, ঘটনা ধামাচাপা দেয়ার পাঁয়তারা

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি : [২] শেরপুরের ঝিনাইগাতীতে ধর্ষণের শিকার হল স্কুল ছাত্রী (১২)। ভোক্তভোগী শিক্ষার্থী উপজেলার হাতিবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের কৃষক পরিবারের কন্যা। ঘটনাটি ঘটে ১২ আগষ্ট বুধবার রাতে।

[৩] স্কুল ছাত্রী জানায়, ঘটনার রাত ৮ টায় প্রতিবেশী আবু হাসেমের ছেলে বখাটে আবু হুরাইয়া (১৬) কৌশলে ঐ স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জোর পূর্বকবাড়ির সামনে একটি ঝোঁপের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক আবু হুরাইয়া পালিয়ে যায়।

[৪] অভিযোগ রয়েছে, এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় একটি কুচক্রী মহল ধর্ষকের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের অর্থ। তারা ঘটনাটি ধামাচাপা দেয়ার পাঁয়তারা করে আসছে। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ৫ দিনেও কোন মামলা মোকদ্দমা হয়নি।

[৫] ওই গ্রামের ইউপি সদস্য শাহিন মিয়া জানান, ঘটনাটি মিমাংসা করার জন্য ধর্ষক হুরাইয়ার পরিবারের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছিল। কিন্তু ঘটনাটি মীমাংসার যোগ্য নয় বলে তিনি সারা দেননি। হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ তার কাছে কোন অভিযোগ করতে আসেননি। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়