শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামীকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

মিনহাজুল আবেদীন : [২] রোববার রাজধানীর রামপুরায় স্বামীকে খুঁজতে গিয়ে এক গৃহবধূ (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত ধর্ষক মহর আলীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বাংলানিউজ

[৩] রামপুরা থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. রেজাউল করিম জানান, রামপুরা পূর্ব হাজিপাড়ায় স্বামীর সঙ্গে থাকেন ওই নারী। আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমানে বেকার ছিলেন তিনি। শনিবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এতে স্বামী রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্বামীর বন্ধু মহর আলী ওই নারীকে ফোন দিয়ে বলে, তার স্বামী তার বাসায় গিয়েছে, তিনি যেন এখনই গিয়ে স্বামীকে বুঝিয়ে বাসায় নিয়ে যান।

[৪] তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই নারী পূর্ব হাজিপাড়ায় মহরের বাসায় গেলে সেখানে তার স্বামীকে দেখতে পাননি। তখন মহর তাকে বাসার ভিতর আটকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে রাতেই সেখান থেকে ওই নারী তার বাসায় ফিরে যান। বাসায় ফেরার পর তিনি কোথায় গিয়েছিলেন স্বামী তা জানতে চাইলে প্রথমে কিছুই বলতে চাচ্ছিলেন তিনি। এক পর্যায়ে স্বামীকে তিনি ধর্ষণের ঘটনা খুলে বলেন। জাগোনিউজ

[৫] পুলিশ জানায়, ধর্ষক মহর আলীকে গ্রেফতার করা হয়েছে। আর গৃহবধুর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ধর্ষক মহর একেক সময় একেক পেশায় কাজ করে। তবে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

  • সর্বশেষ