শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ

তৌহিদুর রহমান : [২] “লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করবো দেশটা” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ১২ শ ফলজ গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

[৩] রোববার সকালে জেলা ঈদগাহ মাঠে লাল সবুজ উন্নয়ন সংঘ জেলা শাখার আয়োজনে বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপানের সভপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.লোকমান হোসেন।

[৪] লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা গ্রামের তাঁদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ৫ আগষ্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা রোপণ ও বিতরণ করে যাচ্ছে। আগামী তিন মাস কার্যক্রমটি সারাদেশে পরিচালনা করবে সংগঠনের সদস্যরা। এবছর সারাদেশে ১ লক্ষ ঘরে গাছের চারা উপহার হিসেবে পৌছে দেয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়