শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরার তালায় রোগীদের হয়রানির দায়ে এক দালালের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি : [২] রোববার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন এই দ্বন্ডেেদশ দেন।

[৩] দন্ডপ্রাপ্ত দালাল রফিকুজ্জামান তালা উপজেলার আটারই গ্রামের শেখ এলাহি বক্সের ছেলে।

[৪] তালা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে একটি দালাল চক্র তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা নারী-পুরুষদের সহযোগিতা দেওয়ার নামে হয়রানি ও বিভিন্নভাবে নাজেহাল করে আসছিলেন। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজনকে হয়রানি করার সময় রফিকুজ্জামানকে হাতে নাতে আটক করে পুলিশ। এরপর দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে এক মাসের কারাদ্বন্ড প্রদান করেন।

[৫] তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বন্ডপ্রাপ্ত আসামী রফিকুজ্জামানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়