শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে মুক্তিযোদ্ধার মৃত্যু ! মোট আক্রান্ত ৬৪৭

সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও: [২] জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, ভুল্লি কলেজ অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো সহ নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৩] অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুর রউফ নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন । তিনি হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ছিলেন। হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান রোববার সকালে নিজ বাড়িতে ওই মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেন ।
এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াঁলো ১১ এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬শ ৪৭ জনে।

[৪] সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ভুল্লি কলেজের অধ্যক্ষ, জজ কোটের এক কর্মচারী, সার্কিট হাউসের বাবুর্চি, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, উপ সহকারী মেডিকেল অফিসার, ট্রাফিক পুলিশ সদস্যসহ ১২ জন, হরিপুর হেলথ কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা বিভাগের চারজন স্বাস্থ্যকর্মীসহ আটজন, বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ছয়জন এবং পীরগঞ্জে এনজিও কর্মী ও হেলথ কমপ্লেক্স কর্মচারীসহ চারজনের করোনা শনাক্ত হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়