শিরোনাম
◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ? ◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে বন্ধ দলই চা বাগান খুলে দেওয়ার দাবি

সোহেল রানা : [২] ‘আমরা পরিবর্তনে বিশ্বাসী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বে-আইনীভাবে,উস্কানীমূলক সিদ্ধান্তে দলই চা বাগান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্বব্বিদ্যালয় চা ছাত্র সংসদ (উৎস) এর আয়োজনে উপজেলা চৌমুহনী ময়না চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের সভাপতি জ্যোতির্ময় কানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ রাজভরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চা ছাত্র সংসদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহন রবিদাস ও প্রদীপ দাস দ্বীপ,চা শ্রমিক নেতা সীতারাম বীন,ছাত্রনেতা প্রদীপ পাল,সন্তোষ রবিদাস,সুমন রবিদাস,প্রীতম গোয়ালা,মনোজ কুমার,উজ্জ্বল কৈরী,প্রদীপ পাশি,ইরাজ আহমেদ,সুদীপ্ত ভর প্রমুখ।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন,দীর্ঘ ২০ দিন ধরে দলই চা বাগানের শ্রমিকরা অনাহারে রয়েছে। তিনদফা বৈঠক হবার পরও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাগানের মানুষরা এখন আর বাগানী নয়,তারা এখন আন্দোলন করতে জানে। অবিলম্বে যদি দলই চা বাগান খুলে দেওয়া না হয় এবং দূর্নীতিবাজ ম্যানেজারকে অপসারণ না করা হয় তাহলে আরো কঠোর আন্দোলন সহ কর্মবিরতীতে যাবে চা শ্রমিকরা।

  • সর্বশেষ