শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেএসএস ও ইউপিডিএফসহ পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী পাহাড়ি সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি : [২] জেএসএস ও ইউপিডিএফসহ পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী পাহাড়ি সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সন্ত্রাসী ও চাঁদাবাজির নেতৃত্বদানকারী আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমাকে অপসারণের দাবিও জানানো হয়।

[২] খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে গৃহবধু মুর্শেদা বেগমকে হত্যার প্রতিবাদে রবিবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিকে পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

[৩] সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহা সচিব আলমগীর কবির। এ সময় কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলার নেতা নাদিরুজ্জামান, কাজী মোঃ জালোয়া, হাবীব আজম, মহিলা পরিষদ নেতা মোর্শেদা আক্তার বক্তব্য রাখেন।

[৪] সমাবেশ চলাকালে আধাঘন্টাব্যাপী চট্টগ্রাম-রাঙামাটি মহা সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় বক্তারা আরো বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। এ সসব অস্ত্রাধারীদের দমন করতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চালাতে হবে। অন্যথায় পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে বক্তারা উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়