শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

সিরাজুল ইসলাম: [২] নভেল করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে শনিবার তারা রাজধানী সিউলের রাস্তায় নেমে আসেন। দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে প্রেসিডেন্ট মুন জায়ে-ইন প্রশাসন জমায়েত নিষিদ্ধ করেছে। একই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখায় পুনরায় গুরুত্বারোপ করেছে। রয়টার্স

[৩] তারা প্রেসিডেন্টের রিয়েল এস্টেট নীতি ও কর্মকর্তাদের যৌন কেলেঙ্কারীর প্রতিবাদও জানিয়েছেন। অনেকের হাতে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ছিলো। দেশটির স্বাধীনতা দিবসের আগেই তারা তার পদত্যাগের দাবি জানান। ১৯১০-১৯৪৫ সাল পর্যন্ত জাপানের কলোনি ছিলো কোরিয়া।

[৪] চার মাসের মধ্যে দ্বিতীয় দিনের মতো রোববার হঠাৎ কোভিড-১৯ শনাক্ত বেড়েছে বলে জানিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেসিডিসি)।

[৫] শুক্রবার ১৬৬ জনের শরীরে কোভিড শনাক্ত হয়। তাদের ১৫৫ জন সংক্রমিত হয়েছেন স্থানীয়ভাবে। বিষয়টি ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে। এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশটি ব্যাপক হারে পরীক্ষা করছে।

[৬] শুক্রবার মধ্যরাত পর্যন্ত দেশটিতে ১৫ হাজার ৩৯ কোভিড রোগী শনাক্ত এবং মারা গেছে ৩০৫ জন। রেঁস্তোরা ও গির্জাসহ যেকোন ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

[৭] শতাধিক আক্রান্ত শনাক্তের ঘটনায় দুইজন ছিলো গির্জায় গমনকারী। এ কারণে গির্জার ৪ হাজার সদস্যকে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউয়াং-হু।

[৮] প্রধানমন্ত্রী চাং সাইকুন শনিবার বলেন, কর্তৃপক্ষ সিউল ও পাশের জিয়াংগি প্রদেশে শারীরিক দূরত্বের নতুন নির্দেশনা তৈরি করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়