শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকোর প্রতি পুতিনের সমর্থন, অব্যাহত সরকারবিরোধী বিক্ষোভ

আসিফুজ্জামান পৃথিল: [৩] বেলারুশ প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেনকো জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাইরের সামরিক হুমকি মোকাবেলায় তার দেশকে সরাসিরি সহায়তা করতে প্রতিশ্রুতি দিয়েছেন। লুকাশেনকো বেলারুশের প্রতিবেশী পোল্যান্ড ও লিথুনিয়ায় চলমান ন্যাটো সামরিক মহড়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন। বিবিসি, ইউরোনিউজ

[৪] প্রায় ২৬ বছর ধরে ক্ষমতাসীন এই প্রেসিডেন্টের বিরুদ্ধে চলছে ব্যাপক বিক্ষোভ। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি. জোর করে ক্ষমতা ধরে রাখা ও বিরোধীদের নির্মুলের অভিযোগ আনছেন বিক্ষোভকারীরা। ইতোমধ্যেই পুলিশি হেফাজতে মারা গেছেন ২ জন, আটক কয়েক হাজার, দেশ ছেড়ে পালিয়েছেন বিরোধী দলীয় নেত্রী।

[৫] শনিবার বিক্ষোভের সম্পূর্ণ চিত্র সম্প্রচারের দাবিতে কয়েক হাজার মানুষ রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের সামনে জড়ো হন। এছাড়াও রাজধানী মিনস্কে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের।

[৬] এদিকে লুকাশেনকো যেখানে পুতিনের সমর্থন পেতে ব্যস্ত, তেমনিই পশ্চিমা সমর্থন পাবার চেষ্টা করছেন বিরোধীরা। ইতোমধ্যেই জাতিসংঘ বিশেষ সতর্কতা জারি করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পশ্চিমা রাষ্ট্রদূতরা। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়