শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরে ঢুকে নারী আনসার সদস্যকে খুন

হবিগঞ্জ প্রতিনিধি :  [২] হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মর্জিনা আক্তার (৩৫) নামে এক অবসরপ্রাপ্ত আনসার সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ভিংরাজ মিয়ার স্ত্রী ও অবসরপ্রাপ্ত আনসার সদস্য।

[৩] নিহতের পরিবারের লোকজন জানায়, একই এলাকার রুবেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার রুবেলসহ ৩-৪ জন যুবক তার ঘরে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি গুরতর আহত হন। স্থানীয় লোকজন তাকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক লাশের সুরতাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতালের মর্গে পাঠান।

[৪] সদর মডেল থানার ওসি মাসুক আলী জানান, লাশটি মর্গে পাঠানো হয়েছে। কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত চলছে এবং হত্যাকারীদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়