শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমার জীবনের সেরা মুহূর্ত তোমার সঙ্গে, ধোনির বিদায়ে শচীন

স্পোর্টস ডেস্ক : [২] একসঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতাই আমার জীবনের সেরা মুহূর্ত। ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিসীম।’ বিদায়বেলার মহেন্দ্র সিং ধোনিকে এভাবেই কুর্নিশ জানালেন কিংবদন্তি শচিন টেন্ডুলকার।

[৩] ধোনির অবসর নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। তবে অবসর প্রসঙ্গে সব সময় নীরব থাকা ধোনি হঠাৎ করেই শনিবার বিদায়ের ঘোষণা দেন।

[৪] ধোনির বিদায়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত থেকে শুরু করে সতীর্থরা বার্তা দিচ্ছেন। শচীন টুইটারে করা পোস্টে ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা তুলে ধরেছেন।

[৫] জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য ধোনিকে শুভেচ্ছা জানিয়ে শচিন লিখেন, ভারতীয় ক্রিকেটে তোমার অবদান অপরিসীম। একসঙ্গে ২০১১ বিশ্বকাপ জেতাই আমার জীবনের সব থেকে স্মরণীয় মুহূর্ত। তোমাকে এবং তোমার পরিবারকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়