শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার, ট্রাক আটক

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : [২] শনিবার মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোর্শেদ এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) কাজল কান্তি চৌধুরী এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক মো. জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে ১৪নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করেন।

[৩] অভিযানে আটককৃতরা হলো- মো. হেলাল মিয়া (৩৫), পিতা : সিদ্দিক মিয়া, কাইছার নগর, ইউপি- ৯নং নোয়াপাড়া, ওয়ার্ড নং-০৭, থানা: মাদবপুর, জেলা: হবিগঞ্জ, (২) মো. মুমিনুর রশিদ (৪২), পিতা- মো: হারুনুর রশিদ, চতুরপুর (পূর্ব পাড়া), ইউপি- বিষ্ণুপুর থানা- বিজয়নগর, জেলা- বি-বাড়িয়া দের গ্রেফতার করা হয়েছে।
[৪] জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা : মিনহাজুল আবেদীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়