শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ১৪ লাখ ছাড়াল

ডেস্ক রিপোর্ট : সারা বিশ্বে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে। করোনা শনাক্তের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ খবর জানানো হয়। মহামারি শুরুর মাত্র সাড়ে সাত মাসের মাথায় এ সংখ্যায় পৌঁছে বিশ্বের করোনা শনাক্ত। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৪ লাখ ৪৮ হাজার ৫৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ১ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৪৪১ জন। বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে কোভিড-১৯ মহামারি। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৭ লাখ ৬৫ হাজার ১৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এরই মধ্যে ৫৪ লাখের বেশি মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। মৃত্যুর হিসাবেও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বহুগুণ এগিয়ে যুক্তরাষ্ট্র। সেখানে অন্তত ১ লাখ ৭১ হাজার ৮৬৭ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, মেক্সিকো, কলম্বিয়া, চিলি ও স্পেন। ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ, ভারতে ২৫ লাখ, রাশিয়ায় ৯ লাখ ও দক্ষিণ আফ্রিকায় অন্তত ৫ লাখ ৭৯ হাজার মানুষ।

সূত্র- ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়