শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেপালে ভারতীয়দের পরিচয়পত্র দেখাতে হবে

সিরাজুল ইসলাম: [২] নেপালে নভেল করোনাভাইরাস ছড়ানোর জন্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতকে দোষারোপের পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। টাইমস নাউ নিউজ

[৩] স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা বলেন, তথ্য সংগ্রহের মাধ্যমেই এ ভাইরাস সংক্রমণ ঠেকাতে পারবেন তারা। তথ্য সংগ্রহের জন্য ভারতীয়দের পরিচয়পত্র দেখানোর পাশাপাশি নিবন্ধন করতে হবে। কোভিড মহামারী ঠেকাতে এটা বেশ কার্যকর হবে বলে তিনি আশা করেন।

[৪] নেপাল জানিয়েছে, তাদের নাগরিকদের ভারত থেকে দেশে ফেরাতে ১০টি সীমান্ত পথ খোলা রাখা হবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গয়ালী নেপাল টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেন, দেশ দুইটির ভূমি নিয়ে বিরোধ নিরসনের একমাত্র পথ হলো আলোচনা।

[৫] কাঠমান্ডুতে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোর্তা নেপালের পররাষ্ট্র সচিব শঙ্কর দাস বৈরাগীর সঙ্গে আলোচনা করবেন। এএনআই

[৬] ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মে মাসে ৭৮ কিলোমিটার দীর্ঘ কৈলাশ মানসোরাভার সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করার পর দেশ দুইটির মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ সড়কটি দারচুলা থেকে পিথোরাগার ডিস্ট্রিক্টের লিপুলেখ পাসের সঙ্গে যুক্ত হবে।

[৭] ভারতের কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরাকে নিজেদের ভূখন্ড দাবি করে আসছে নেপাল। এ নিয়ে দেশ দুইটির মধ্যে কূটনীতিক সম্পর্ক সর্বনিম্নে পৌঁছেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়