শিরোনাম
◈ বিশ্বকাপে প্রথম অঘটন, স্পেনকে রুখে দি‌য়ে ইতিহাস কেপ ভার্দের  ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২০, ১২:২৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২০, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় শোক দিবসে ডাক অধিদপ্তরে বঙ্গবন্ধুর পূর্ণ অবয়বের ভাস্কর্য উন্মোচন করলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

আনিস তপন : [২] সাত ফুট বেদির ওপর স্থাপিত ১৫ ফুট দীর্ঘ ভাস্কর্যটি রাজধানীর তেজগাঁও পোস্টাল সর্টিং সেন্টারের সামনে নির্মিত হয়েছে।

[৩] শনিবার এ উন্মোচিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণ অবয়ব ভাস্কর্যটি।

[৪] অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এস ভদ্র এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ সংস্থাসমূহের প্রধানসহ বিভাগের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন।

[৫] টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমাদের সাহস, দ্রোহ আর সংগ্রামের প্রেরণার জন্য, মুক্তিযুদ্ধের গৌরব এবং শৌর্যকে অন্তরে লালন করে বঙ্গবন্ধুকে অধ্যয়ন করা জরুরি।

[৬] মোস্তাফা জব্বার বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশমাতৃকার প্রতি ভক্তি নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতা প্রথমেই একটি জাতি সত্ত্বা গড়ে তুলেছেন। প্রতিটি ক্ষেত্রে অসীম দূরদর্শিতার মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইকে এগিয়ে নিয়েছেন। তার পুরো পরিবার প্রত্যেকে প্রত্যেকের দিক থেকে ভূমিকা পালন করেছেন। একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা সংগঠিত হতে পেরেছিলাম। পৃথিবীর অনেক দেশ সফল হতে পারেনি কারণ তাদের একজন বঙ্গবন্ধু নেই বলে।

[৭] মন্ত্রী বঙ্গবন্ধুর ওপর তৈরি করা একশত ডাকটিকিটের অ্যালবাম প্রসঙ্গ তুলে ধরে বলেন, এটুকু পড়লেও উপলব্ধি করা যাবে একজন মানুষ কী রণকৌশল নিয়ে একটা জাতি গঠন করতে পেরেছেন।

[৮] এর আগে জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে শেরে বাংলা নগরের ডাক ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নেতৃত্বে ডাক অধিদপ্তরসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীনস্থ সংস্থাসমূহ। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়