শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক রাতেই মরে ভেসে উঠল টনকে টন মাছ

ডেস্ক রিপোর্ট: ঢাকার অদূরে সাভার উপজেলায় প্রতিবেশীদের প্রতিহিংসা আর চরম নিষ্ঠুরতার শিকার মৎস্য ব্যবসায়ী পাঁচ ভাই। মাত্র এক রাতের ব্যবধানেই নিঃস্ব হয়ে গেছেন তারা। শত্রুতাবশত ৪০ বিঘা পুকুরে বিষ ঢেলে দেওয়ায় মরে ভেসে উঠেছে ১০ টন মাছ।জাগোনিউজ, এনটিভি,সমকাল

আজ শুক্রবার আশুলিয়ার জিরাবো এলাকায় বেপারী বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে। সকালে মাছের খামারের পরিচর্যা করতে গিয়ে মরে ভেসে ওঠা মাছ দেখে নিজেকে স্থির রাখতে পারেননি মাছ চাষী শরীফুল ইসলাম বেপারী। সংজ্ঞাহীন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেপারী বাড়ির ৫ ভাই মিলে ৪০ বিঘা জমির পুকুরে প্রায় ১২ বছর ধরে মাছ চাষ করে আসছিলেন।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীরা পরিকল্পিতভাবে পুকুরে বিষ ঢেলে দিলে এক রাতের মধ্যেই মরে ভেসে ওঠে সব মাছ।

খামারিরা বলছেন, মোনাজাতের মাছের মধ্যে ৫ থেকে ১০ কেজি ওজনের নানা আকৃতির প্রায় দশ টন মাছ মরে ভেসে উঠেছে।

‘আমরা নিঃস্ব হয়ে গেলাম। পথে বসে গেলাম। এত বড় ক্ষতির ধাক্কা কাটিয়ে আমাদের আর ঘুরে দাঁড়ানো কখনোই সম্ভব না’, কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন মাছচাষী শরীফুল ইসলাম।

এদিকে বিপুল পরিমাণ মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়