শিরোনাম
◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার শেরপুরে চিরকুট লিখে ৪র্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

আবু জাহের: [২] বগুড়ার শেরপুরে বাবা মায়ের সাথে অভিমান করে চিরকুট লিখে জেসমিন আক্তার (৯) নামের ৪র্থ শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। জেসমিন আক্তার শেরপুর উপজেলার উপজেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও পৌরশহরের নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে।

[৩] শুক্রবার সকাল সাড়ে ১১টায় পৌরসহরের নয়াপাড়া এলাকায় নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। যানা যায়, শেরপুর উপজেলার পৌরশহরের নয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে জেসমিন তার শয়ন কক্ষে একটি চিরকুটে লিখেছে “আমার বাবা-মা আমাকে ভালোবাসেনা, তাই আমি আত্মহত্যা করব” চিরকুটটি বিছানার উপর রেখে শয়ন ঘরের তীরের সঙ্গে ওরনা পেছিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় খবর পেয়ে শেরপুর থানা পুলিশ চিরকুট ও লাশটি উদ্ধার করে।

[৪] এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক আবুল কলাম আজাদ জানান, আমরা লাশ ও চিরকুট উদ্ধার করছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ