শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন নিয়ে জাতির কাছে বিএনপিকে ক্ষমা চাওয়ার অনুরোধ তথ্যমন্ত্রীর

সমীরণ রায়: [২] ড. হাছান মাহমুদ আরও বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেছেন ঘোষণাটি ছিল বানোয়াট। এটি স্বীকার করে বিএনপির ক্ষমা চাওয়া উচিত। ১৯৯৫ সালে বিএনপি হঠাৎ ঘোষণা দিল যে, ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেছেন। পরবর্তীকালে আমরা পত্রিকার পাতায় জানলাম, তিনি এর আগেও অবশ্য ৩-৪ বার জন্মগ্রহণ করেছেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার দিনে জন্মদিন ঘোষণা করা আর এই হত্যাকাণ্ডকে সমর্থন করা একই কথা, হত্যাকারীদের উৎসাহিত করা।

[৩] তিনি বলেন, একটি কমিশন গঠন করে বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবি বিভিন্ন মহলে উঠেছে। ইতোমধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন দাবি জানিয়েছেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে যারা স্ব-পরিবারে হত্যা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করা হোক। একই সঙ্গে যারা বেঁচে আছেন তাদের বিচারের আওতায় নিয়ে আসার। এই যে দাবি কয়েক বছর ধরে করা হচ্ছিল সেটি নতুন মাত্রা যুক্ত হয়েছে সাংবাদিক সমাজের মাধ্যমে।

[৪] শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড : ষড়যন্ত্র দেশে-বিদেশে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

[৫] সাইফুল আলমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শ্যামল দত্ত। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসন, ইকবাল সোবহান চৌধুরী, ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়