শিরোনাম
◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড ◈ ২০ হাজার দক্ষ কর্মীকে অস্ট্রেলিয়ার স্থায়ী ভিসার আমন্ত্রণ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উচ্চতর ডিগ্রি নিতে যুক্তরাজ্য যাচ্ছেন ঢাকা কলেজ শিক্ষক

ঢাকা কলেজ প্রতিনিধি : [২] ঢাকা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. শাহেদ শাহান যুক্তরাজ্যের এবারডিন বিশ্বিবদ্যালয়ে TESOL (Teaching English To Speakers Of Other Language) বিষয়ে একবছর মেয়াদি।

[৩] মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য মনোনিত হয়েছেন। চলতি বছরের আগামী সেপ্টেম্বর মাসে কোর্স টিতে অংশ নিতে তাঁর যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে।

[৪] বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এস এম আব্দুল্লাহ আল মামুন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে উচ্চতর শিক্ষার জন্য এ বছর ৬০ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়েছে। যারা যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একবছর মেয়াদী বৈদেশিক মাস্টার্স কোর্সে অংশগ্রহণ করবেন।

[৬] মো. শাহেদ শাহান ৩২ তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজের ইংরেজি বিভাগে প্রভাষক মর্যাদায় পদায়নকৃত হন এবং ঢাকা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ঢাকা কলেজের আন্তর্জাতিক ছাত্রাবাসের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

[৭] উচ্চশিক্ষার এই কোর্সে অংশগ্রহণের মাধ্যমে নিজের অর্জিত দক্ষতাকে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মো: শাহেদ শাহান। তিনি বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় এমন কোর্সে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। সমৃদ্ধ, উন্নত দেশ গঠনে এবং যোগ্যতাসম্পন্ন নাগরিক তৈরির লক্ষ্যেই এই কোর্সে আমার পাথেয় জোগাবে।

[৮] ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা একজন মানুষকে সমৃদ্ধির সোপানে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করে। এক্ষেত্রে শিক্ষা ক্যাডারের সাথে যারা সংশ্লিষ্ট তাদের আরো জোর দেওয়া উচিত। আমরা আশা করি সরকারি উদ্যোগে উচ্চ শিক্ষা গ্রহণে ভবিষ্যতে শিক্ষা ক্যাডার থেকে আরো বেশি শিক্ষক যুক্ত হবেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ