শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্মিথ ও স্টোকসরা আইপিএলের শুরুর ভাগে থাকছেন না

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর ভাগে থাকছেন না। এই সময়ে সীমিত ওভারের ক্রিকেটে লড়বে দল দুটি।

[৩] অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফর নিশ্চিত হয়েছে। যদিও সিরিজের চূড়ান্ত সুচি এখনও প্রকাশিত হয়নি। ২৩ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে অজিরা। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দল দুটি।

[৪] এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতের মাটিতে শুরু হবে আইপিএলের এবারের আসর। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর নিশ্চিত হওয়ায় তাই জমকালো এই আসরটির শুরুর ভাগে খেলতে পারবেন না স্টিভ স্মিথ- বেন স্টোকসরা।

[৫] চলতি বছরের ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল ভারতের এই বিশাল আসর। কিন্তু করোনার প্রকোপের কারণে তখন তা স্থগিত করা হয়। ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়