শিরোনাম
◈ আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক : বাকৃবির গবেষণা ◈ ১০১ মি‌লিয়ন ডলা‌রে আর্সেনা‌লে যোগ দি‌চ্ছেন ব্রা‌জি‌লিয়ান ফুটবলার ব্রুনো গুইমারেস ◈ শেয়ারবাজারে ইতিবাচক ধারা, তবু এক মাসে উধাও ২৩ হাজার বিও হিসাব ◈ পবিপ্রবিতে শেখ হাসিনার পক্ষে তৎপরতার অভিযোগে তদন্তের মুখে শিক্ষকরা ◈ গ্যাস সংকটে পোশাক শিল্পে উৎপাদন ধস, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা ◈ সেনেগাল জাতীয় দলের ফুটবলার বাংলাদেশ লিগে খেল‌তে আসছেন ◈ নিরাপত্তার স্বার্থে জবি ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ ◈ গ্যাস সংকট নিরসনে বড় পদক্ষেপ, আজ চালু হচ্ছে মহেশখালী এলএনজি টার্মিনাল ◈ যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী ◈ ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, বিপৎসীমা ছুঁতে পারে কয়েকটি নদী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে ৫২ ছাত্রী পেলো বাইসাইকেল

লালমনিরহাট প্রতিনিধিঃ [২] লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৫২জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৯ জোড়া ব্রেঞ্চ ও বন বিভাগের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবর্ষ উপলক্ষে আট হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ চত্বরে কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ব্রেঞ্চ ও গাছের চারা বিতরণ করেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অর্ফিসার রবিউল হাসান, চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চ্যালেন আইয়ের লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান বুলেট, উপজেলা ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান প্রমূখ।

[৫] উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তাই সবক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। নারীদের পেছনে রেখে কখনোই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

[৬] নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাদের কাজ করে স্বাবলম্বী হতে হবে। আত্মনির্ভরশীল হতে হবে। এসব দিক বিবেচনায় উপজেলার ৫২জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

[৭] ইউএনও রবিউল হাসান বলেন, ‘উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের বাল্যবিয়ে বিরোধী টিম গঠন করা হয়েছে। এ টিমের সদস্যদের কাজ হচ্ছে, কোথাও কোনো বাল্যবিয়ের খবর পেলে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তা বন্ধ করে দেওয়া। ৫২ শিক্ষার্থীর মধ্যে বাই-সাইকেল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও বাই-সাইকেল দেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়