শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণের অর্থ নিয়ে ‘নয়-ছয়’ হতে দেয়া যাবে না: পরিকল্পনামন্ত্রী

সাইদ রিপন: [২] বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ৩০ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করেন পরিকল্পনামন্ত্রী।

[৩] বৈঠক শেষে সংবাদ সম্মেলন এম এ মান্নান বলেন, অপ্রয়োজনীয় ব্যয় যেকোনো পরিস্থিতিতে আমাদের পরিহার করতে হবে। এটা অপরিহার্য। প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন সময় আমি শেয়ার করেছি। তিনি বিরক্ত হয়েছেন। নির্দেশনা দিয়েছেন এগুলো গ্রহণ করবেন না।

[৪] বিশেষ প্রকল্পের রিভিশন নিয়ে প্রধানমন্ত্রী প্রায়ই প্রশ্ন করেন, এত রিভিশন কেন। প্রথমে দু-তিন বছরের প্রকল্প। তারপর এক বছরের মাথায় এসে বলেন, চার বছর লাগবে। পরের বছর এসে বললেন ব্যয় বাড়াতে হবে। এগুলো তিনি মনে করেন শৃঙ্খলাবিরোধী।

[৫] সরকারের উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক খরচসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সবাই একমত হন, এসব বিষয় আর মেনে নেওয়া যাবে না। এগুলো শোধরানোর জন্য এ বছর থেকেই সবাই একসঙ্গে কাজ করবেন। সম্পাদনা : রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়