শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

সাবরীন জেরীন,মাদারীপুর: [২] বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশনায় ও মাদারীপুর জেলা ছাত্রলীগের আয়োজনে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার সামগ্রী বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পৌরসভা অডিটরিয়ামে মাদারীপুর পৌর এলাকায় ২৫০ জনসহ কালকিনি,রাজৈর,শিবচরে মোট ১০০০ পরিবারের মাঝে ১০কেজি চাউল,১ কেজি ডাল,১ কেজি পিয়াজ, ২ কেজি আলু ও মাস্ক বিতরণ করা হয় ।

[৩] মাদারীপুর জেলা ছাত্রলীগে’র সভাপতি জাহিদ হাসান অনিকের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বায়েজীদ হাওলাদারের সঞ্চালনায় ভিডিও কনফারেঞ্চের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি, আল নাহিয়ান খান জয় ও প্রধান আলোচক লেখক ভট্রাচার্য্য ।

[৪] এছাড়াও ভিডিও কনফারেঞ্চের মাধ্যমে মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জেলা,উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ'র নেতৃবৃন্দ।

[৫] বাংলাদেশ ছাত্রলীগে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি,আল নাহিয়ান খান জয় বলেন মাদারীপুর জেলায় আপনারা যেভাবে আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই ধারাবাহিক কার্যক্রম আপনারা এভাবেই এগিয়ে নিয়ে যান। আমরা আপনাদের পাশে আছি এবং ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের পাশে আছে। করোনা ভাইরাসের এসময় আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরিধান করে এই কার্যক্রম পরিচালনা করবেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়